Logo
প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ১:৩৫ AM || প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল, ২০২৬, ১২:২০ AM

রূপসায় কাচ্চু'র সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনা

News Image

আল মাহমুদ প্রিন্স

রূপসার নৈহাটী ইউনিয়নের একটেল টাওয়ার সংলগ্ন জয়পুর গ্রামস্থ চিস্তিয়া মঞ্জিলে হযরত
শাহ সুফী সৈয়দ সফিউর রহমান চিস্তী কাচ্চু'র সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
বিশদ আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন নেহালপুর নেহালশাহ ভাঙ্গা জামে মসজিদের ইমাম ও খতীব এবং খালিদ বিন ওয়ালিদ নূরানী মাদ্রাসা মুহতামিম হাফেজ ক্বারী মাওলানা রবিউল ইসলাম। 
দোয়া অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন প্রিয়াম সী ফুডস এক্সপোর্ট লিঃ পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষা অফিসার আলহাজ্ব আব্দুর রহিম, রূপসা প্রেসক্লাব সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সরকারি মুহসিন কলেজ সহকারি অধ্যাপক মুস্তাফিজুর রহমান, এনএনএসকে মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ খবীরুদ্দীন, গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান সেলিম, 
জাগ্রত যুব সংঘের সাবেক সাবেক কর্মকর্তা খাজা মহিউদ্দিন লাভলু,
জামায়াত নেতা আসলাম শেখ, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী সৈয়দ নাসির হোসেন সজল, কামরুল হাসান শান্ত, আবু তাহের শেখ, আব্দুস সালাম শেখ, এনএনএসকে মহিলা দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক আল মাহমুদ প্রিন্স, বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী মোঃ ইলিয়াস হোসেন হারা, মৎস্য ব্যবসায়ী মোঃ উজ্জল শেখ প্রমুখ।